September 13, 2026, 5:11 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মোঃ আলমগীর কবির জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি বনপাড়া পৌরসভার হাটি কুমরুল মহাসড়ক ( বাইপাস চত্বর ) প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের পাশে এসে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা একটি বিশাল ব্যানার বহন করেন, যেখানে ‘শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ লেখা ছিল। মিছিলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস ও নির্মম ঘটনা। অবিলম্বে এ হত্যার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অস্থিরতা আরও বৃদ্ধি পাবে।সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মীয় আলেম, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
https://www.facebook.com/share/1HLvQCbic1/