September 13, 2026, 6:31 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শহীদ শরীফ উসমান হাদী হত্যার প্রতিবাদে মুকসুদপুরে দোয়া ও প্রতিবাদ মিছিল

Reporter Name

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা শহীদ শরীফ উসমান হাদীর হত্যার প্রতিবাদে দোয়া ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে মুকসুদপুর উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বদলীয় জুলাই ঐক্যের উদ্যোগে এ দোয়া ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডেল মসজিদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় অংশগ্রহণকারীরা শহীদ শরীফ উসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ উসমান হাদী ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী সম্মুখযোদ্ধা। তাঁর আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মিছিল ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/