September 13, 2026, 6:31 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারক ও ছিনতাইকারীসহ ৩ আসামি গ্রেফতার

Reporter Name

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বাসন থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বাসন থানা পুলিশ জানায়, ১৮/১২/২০২৫ ইং তারিখে পরিচালিত অভিযানে মোট তিন (০৩) জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি ও পেশাদার প্রতারক মোসাঃ তানজিলা আফরোজ (৩২)। তার পিতা মোঃ হাসান সরকার এবং মাতা জাহানারা বেগম। তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার সদর থানার রায়পুর গ্রামে এবং বর্তমান ঠিকানা গাজীপুর জেলার বাসন থানার পালেরমাঠ নলজানী এলাকায় ভাড়াবাসায়।

অপরজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও ছিনতাইকারী শহিদুল ইসলাম নবাব (২৫)। তার পিতা মৃত রফিকুল ইসলাম এবং মাতা মোছাঃ মায়া। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নতুন বাজার এলাকায় এবং বর্তমান ঠিকানা গাজীপুর মহানগরের সদর থানার লক্ষিপুরা এলাকায়।

এছাড়াও অপর আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ করিম হাছান ওরফে রনিকে। তার পিতা মোঃ মোস্তফা এবং ঠিকানা গাজীপুর জেলার জয়দেবপুর থানার ইটাহাটা গ্রাম।

বাসন থানা পুলিশ আরও জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি



https://www.facebook.com/share/1HLvQCbic1/