September 14, 2026, 7:54 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গোবিন্দগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন – লালমনিরহাট সদর উপজেলার কুরুল মেধারাম (চর ফলিমারী) গ্রামের শহিদ আলীর ছেলে ইব্রাহিম (২২) এবং একই উপজেলার কর্নপুর গ্রামের মৃত খয়েম উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩২)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হারুন অর রশীদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/