October 28, 2026, 8:44 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত। প্রধান নির্বাচন কমিশনারের প্রতি সাংবাদিকদের ক্ষোভ।

দিঘলিয়া প্রতিনিধি।

খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের  নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। সে মোতাবেক ২৫ অক্টোবর মনোনয়ন ফর্ম বিতরণের কথা থাকলেও হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল কোন আলোচনা ছাড়াই ফরম বিতরণ ও নির্বাচন অনির্দীষ্টকালের জন্য স্থগিত করেছেন বলে মৌখিক ভাবে জানিয়েছেন। তবে নির্বাচন স্থগিতের কোন কারণ তিনি ব্যাখ্যা দেয়নি।

প্রেসক্লাবের মত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের বৈধ গণতান্ত্রিক ধারাবাহিকতাকে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে পূর্ব ঘোষণা ছাড়াই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে মনে করছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলার সকল পর্যায়ের সাংবাদিক ও সুধী সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক মহল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল কোন আলোচনা ছাড়াই মৌখিকভাবে ঘোষণা দিয়েছেন অনিবার্য কারণ বশত  ফরম বিতরণ ও নির্বাচন অনির্দীষ্টকালের জন্য স্থগিত করা হলো। তবে এ বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় সাংবাদিক মহল হতাশ হয়েছেন।

উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা গণতন্ত্রিক ধারা অব্যাহত রাখতে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতার মাধ্যমে সুষ্ঠ, নিরপেক্ষ অবাধ ও গ্ৰহনযোগ্য নির্বাচন প্রত্যাশা করেছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/