October 27, 2026, 6:01 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার

Reporter Name

মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

মুকসুদপুর প্রেসক্লাবের মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ-২০২৬ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডলকে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ সাংবাদিকরা তাঁর হাতে এ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন এবং কার্যকরী সদস্য নূর আলম শেখসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মুকসুদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে মংলা ও সুন্দরবন আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়। ওই আনন্দ ভ্রমণের স্মৃতি ও সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপহার প্রদান করা হচ্ছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি সাংবাদিকদের এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/