October 31, 2026, 7:29 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

Reporter Name

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মোঃ আলমগীর কবির জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি বনপাড়া পৌরসভার হাটি কুমরুল মহাসড়ক ( বাইপাস চত্বর ) প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের পাশে এসে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা একটি বিশাল ব্যানার বহন করেন, যেখানে ‘শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ লেখা ছিল। মিছিলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস ও নির্মম ঘটনা। অবিলম্বে এ হত্যার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অস্থিরতা আরও বৃদ্ধি পাবে।সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মীয় আলেম, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/