August 1, 2026, 3:46 pm
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

গুরুদাসপুরে সড়কের প্রায় ৪ শতক জায়গা দখলমুক্ত করল প্রশাসন,

Reporter Name

গুরুদাসপুরে সড়কের প্রায় ৪ শতক
জায়গা দখলমুক্ত করল প্রশাসন,

মোঃ মাসুদ রানা গুরুদাসপুর নাটোর (প্রতিনিধি) গুরুদাসপুরে

সড়কের প্রায় ৪ শতক
জায়গা দখলমুক্ত করল প্রশাসন
অবশেষে দখলমুক্ত হলো গুরুদাসপুরের পার-গুরুদাসপুর ব্রীজ সংলগ্ন রাজ্জাক মোড়ের প্রায় চার শতক জায়গা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপস্থিত থেকে তিনরাস্তার ওই মোড়ের দুইপাশে অবৈধভাবে দখলকৃত জায়গা উদ্ধার করেন।
জানা যায়, অভিযান চালিয়ে দখলকৃত ওই সড়কের পিলার ও বাঁশ-খুটি উচ্ছেদ করা হয়। একই সাথে দুুই বাড়ির মালিককে অবৈধ স্থাপনা ও গাছপালা সরিয়ে নিতে ৭ দিনের সময় দেন এসিল্যান্ড। এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্যরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সরেজমিন দেখা গেছে, সড়কের সরকারি পিলার তুলে ফেলে বাড়ির সীমানা নির্মাণ করেছিলেন আব্দুর রহিম ও বুদু মিয়া। ফলে রাস্তাটি সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনা-দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে সড়কের মোড়টি প্রসস্তকরণের পাশাপাশি মোড়ের চার শতক জায়গা দখলমুক্ত করল প্রশাসন।
স্থানীয় রাজ্জাক আলী, জাহিদুল ইসলাম, নাইমসহ অনেকে জানান, ‘তিনরাস্তার মোড়টি এখন অনেক প্রসস্ত। দুর্ঘটনার আশঙ্কা কমে গিয়ে সড়কের সৌন্দর্য বেড়েছে। এজন্য এসিল্যান্ড স্যারকে ধন্যবাদ।’
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, ‘সড়কটির অবৈধ স্থাপনা অপসারণে দখলদারদের ৭ দিনের সময় দেয়া হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’ মোঃ মাসুদ রানা গুরুদাসপুর নাটোর
০১৭৫৫১৭৮৭১২
০২-০৪-২০২৬



https://www.facebook.com/share/1HLvQCbic1/