September 14, 2026, 7:59 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড

Reporter Name

গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম ও কুয়ায়ডাঙ্গা সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা, স্থানীয় সরকার শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সেল) এ. কে. এম. ফয়জুল বারী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হরিদাসপুর পূর্ব পাড়ার খোকা শেখের ছেলে ও বাসচালক লেবু শেখ এবং মানিকদাহ গ্রামের জালাল শেখের ছেলে বাসের হেলপার রাব্বি শেখ। জেলা প্রশাসন জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত লেবু শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং রাব্বি শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা জরিমানা করেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/