September 14, 2026, 7:26 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম

Reporter Name

মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর
উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১ মে) প্রকাশিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তারিকুল ইসলাম উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা বজায় রাখার স্বার্থে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকা সমীচীন নয় বলে তিনি মনে করেন।
এ কারণে তিনি মুকসুদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।



https://www.facebook.com/share/1HLvQCbic1/