July 30, 2026, 10:53 am
শিরোনাম:
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা

Reporter Name

সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা

মোহরাব-উন-নুর ছিরু মিয়ার
মোঃ রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর এলাকার বাসিন্দা মোহরাব-উন-নুর ছিরু মিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, তিনি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২৮ জুলাই ২০২৬ থেকে তিনি আওয়ামী লীগের সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহরাব-উন-নুর ছিরু মিয়া বলেন, “আমি বিএনপির থানা কমিটির দপ্তর সম্পাদক ছিলাম। এছাড়া ২০০৫ সালে মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু কে বা কাহারা আমাকে আওয়ামী লীগের সদস্য করেছেন, তা আমি জানি না। ৫ আগস্টের পর আমি বিএনপির প্রাথমিক সদস্যপদের টোকেন সংগ্রহ করেছি।”
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/