August 1, 2026, 5:00 pm
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

গাজীপুরে উদ্বোধনের আগেই সড়ক দেবে গেল, অনিয়মের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

Reporter Name

গাজীপুরে উদ্বোধনের আগেই সড়ক দেবে গেল, অনিয়মের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়ক ঢালাইয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই ভেঙে কয়েক ফুট নিচ পর্যন্ত দেবে গেছে। উদ্বোধনের আগেই সড়কের এমন বেহাল অবস্থায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের কয়েকদিন আগে তড়িঘড়ি করে সড়কের ঢালাই কাজ সম্পন্ন করা হয়। ঢালাই শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়কটির একটি অংশ ভেঙে পড়ে এবং কয়েক ফুট নিচে দেবে যায়। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তাদের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে এবং প্রয়োজনীয় পরিমাণ ঢালাই দেওয়া হয়নি।
একাধিক বাসিন্দা বলেন, “এভাবে কাজ করলে জনগণের অর্থ অপচয় ছাড়া কিছুই হয় না। আমরা এই কাজে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সরেজমিনে দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়ক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু একটি স্থানে প্রথমে ফাটল দেখা দেয়, পরে সেটি ভেঙে গিয়ে কয়েক ফুট দেবে যায়। এতে স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সড়কের আরও কয়েকটি অংশেও ফাটল দেখা গেছে।
এ বিষয়ে কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, “নদীর পাড়ঘেঁষে সড়কটি নির্মাণ করা হয়েছে। এটি প্রাকৃতিক দুর্যোগজনিত কারণেও হতে পারে। পরিকল্পনায় কোনো ত্রুটি ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হবে। আমি ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানানো হবে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে টেকসইভাবে নির্মাণ নিশ্চিত করতে হবে এবং নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে



https://www.facebook.com/share/1HLvQCbic1/