August 1, 2026, 6:33 pm
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

কক্সবাজার ৩ আসনে ধানের শীষের পক্ষে গণ জোয়ার

Reporter Name

কক্সবাজার ৩ আসনে ধানের শীষের পক্ষে গণ জোয়ার

কক্সবাজার থেকে আল আমিন জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের নির্বাচনী জনসভা লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নিয়েছে। বিশাল এই জনসভা কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার বিকেল ৩টায় কক্সবাজার দক্ষিণ বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের বহু আগেই বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে এসে জড়ো হন। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকা জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে।

জনসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আর সপ্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে ধরেন। তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে কক্সবাজার-৩ আসনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান গড়ে উঠেছে।

বক্তারা আরও বলেন, এই জনসমাবেশ শুধু একটি নির্বাচনী সভা নয়—এটি জনগণের অধিকার আদায়ের প্রত্যয় ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। লক্ষাধিক মানুষের উপস্থিতি বিএনপির প্রতি জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন বলেও মন্তব্য করেন তারা।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো সমাবেশ জুড়ে স্লোগান, ব্যানার-ফেস্টুন ও দলীয় প্রতীকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কক্সবাজার-৩ আসনে অনুষ্ঠিত এই বিশাল জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী মাঠে ধানের শীষের অবস্থানকে আরও শক্তিশালী



https://www.facebook.com/share/1HLvQCbic1/