মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম বান্দরবান প্রতিনিধি-
পার্বত্য চট্টগ্রামে গুম, খুন ও চাঁদাবাজদের গ্রেফতার এবং আঞ্চলিক সংগঠনগুলোর দেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে,আজ রবিবার,-২১ ডিসেম্বর ২০২৫ঃ খ্রীষ্টাব্দ,রোজ,রবিবার,বিকাল ৩ ঘটিকার সময়। আলীকদম,বাজার ব্যবসায়ী সমিতি’র হলরুমে,সিএইচটি সম্প্রীতি জোট এর আয়োজনে, “সংবাদ সম্মেলন” অনুষ্ঠিত।
উক্ত, সংবাদ সম্মেলনে,পার্বত্য চট্টগ্রামে গুম, খুন ও চাঁদাবাজদের গ্রেফতার এবং আঞ্চলিক সংগঠনগুলোর দেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন* অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে জনাব ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক “আহবায়ক, সিএইচটি সম্প্রীতি জোট” পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্গম এলাকার মৌলিক অধিকার নিশ্চিতকরণে নিম্ন বর্নিত দাবি সমূহ,সংবাদ সম্মেলনে, পেশ করেন।
এছাড়াও, উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্যে দাবি সমূহে তুলে ধরে-
জনাব পাইশিখই মার্মা “মুখপাত্র, সিএইচটি সম্প্রীতি জোট উনি, বলেন,
উক্ত সংবাদ সম্মেলনে আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মমতাজ উদ্দিন আহমেদ,উনার বক্তব্যে, নিম্ন বর্ণিত দাবি সমূহের প্রতি একমত পোষণ করেন।
পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ রক্ষা এবং দুর্গম এলাকার মৌলিক অধিকার নিশ্চিতকরণে ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর বিশেষ দাবি।
পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা এবং সকল জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিএইচটি সম্প্রীতি জোট’ তাদের দাবিনামা পেশ করে। সংগঠনটি মনে করে, পাহাড়ের শান্তি রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের মৌলিক অধিকারের অভাব দূর করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।
আজ এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে পূর্বের ৬ দফা দাবির সাথে পার্বত্য বান্দরবানের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের কাছে বিশেষ কিছু দাবিগুলো তুলে ধরে। তার মধ্যে অন্যতম কিছু দাবি হলো–
★দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা: বান্দরবানের যেসব এলাকায় হাসপাতাল নেই, সেখানে পর্যাপ্ত ‘কমিউনিটি ক্লিনিক’ স্থাপন এবং মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পাহাড়ি মা ও শিশুদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
★শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: দুর্গম পাড়াগুলোতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং স্থানীয় ভাষায় পাঠদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য উপজেলা সদরে আবাসিক হোস্টেলের সুবিধা বাড়ানো জরুরি।
★সুপেয় পানি ও স্যানিটেশন: পাহাড়ে তীব্র পানির সংকট নিরসনে রেইন ওয়াটার হার্ভেস্টিং এবং গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
★যোগাযোগ ও অবকাঠামো: উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করার লক্ষ্যে দুর্গম এলাকার সাথে উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগ উন্নত করতে হবে। বিচ্ছিন্ন এলাকাগুলোতে সৌরবিদ্যুৎ ও নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থা করতে হবে।
★ভূমি ও কর্মসংস্থান: জুম চাষিদের অধিকার রক্ষা এবং ভূমি সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের মাধ্যমে স্থানীয়দের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
সার্বভৌমত্ব ও নিরাপত্তা: পার্বত্য অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী তৎপরতা দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে।
‘সিএইচটি সম্প্রীতি জোট’ বিশ্বাস করে, সংবিধানে সকল জাতির সঠিক স্বীকৃতি, রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি “সংসদীয় আসন ৩ থেকে ৯-এ উন্নীত করা” এবং দুর্গম এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারলেই পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসবে।
উক্ত সংবাদ সম্মেলনে, আলীকদম উপজেলার সকল সাংবাদিকবৃন্দের, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন সমাপ্ত করেন।