September 15, 2026, 9:52 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন

Reporter Name

গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে
“ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মোঃ সুমন মিয়া

গাইবান্ধার সাদুল্লাপুরে ” রুচিশীল খাবারে রাজকীয় স্বাদের সমাহার নিয়ে “ছোঁযা ক্যাফে” (কফি হাউজ) এর উদ্বোধন করা হয়েছে।

২৫ মে সোমবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের নলডাঙ্গা সড়ক সংলগ্ন জালাদুর মোড়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ছোঁয়া ক্যাফের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ড. মো: মশিউর রহমান (পিএইচডি এন্ড পোস্টডক টোকিও, জাপান) ফ্যাকাল্টি, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, পল্লী বিদ্যুৎ সাদুল্লাপুর জোনাল অফিসের ডিজিএম নূরুল শামসুল হুদা, সাদুল্লাপুর থানার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মো: আয়নাল হক প্রমূখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে দামোদরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ডা: মো: আলমগীর হোসেন, আজাহার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে ছোঁয়া ক্যাফে নামক এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
পরে ছোঁয়া ক্যাফের উত্তরোত্তর সফলতা ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেণ নিয়ামত নগর জামে মসজিদের খতিব হাফেজ, ক্বারী মাও: খন্দকার জাহিদুল ইসলাম।

কর্ম ব্যস্ততার ফাঁকে শহরের কোলাহল ছেড়ে একটু মানসিক সস্তি দিতে ভোজন রসিকদের চাহিদা মেটাতে গ্রমীণ পরিবেশে এই ছোঁয়া ক্যাফে প্রতিষ্ঠা করেন অব: সেনা সদস্য মো: গোলাম আজম মাসুদ।

উল্লেখ্য, এখানে পোড়া চা, কফি, সকল প্রকার জুস, পিৎজা, বার্গার, গ্রিল, চাপ, চিকেন ফ্রাই, বট ভাজা, তেহরী, কাচ্চি, বোরহানী, ফালুদা, ফুসকা, লুচি, চটপটিসহ সকল প্রকার খাবার যত্ন সহকারে পরিবেশন করা হয় এবং হোম ডেলিভারি সহ যে কোনো অনুষ্ঠানের খাবারেরও অর্ডার নেওয়া হয়।

গ্রামীণ পরিবেশে রুচিসম্মত উন্নতমানের খাবারের এমন প্রতিষ্ঠান গড়ে তোলায় খুশি ভোজনপ্রিয় রুচিশীল সাধারণ মানুষ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/