September 14, 2026, 7:25 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মাছরাঙা টেলিভিশনের বিভ্রান্তিকর সংবাদে বাইশারীতে জামায়াতে ইসলামী’র প্রতিবাদ সংবাদ সম্মেলন

Reporter Name

জিয়াউল হক আনছারী, বান্দরবান প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, বুধবার

নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে শাহ নূরুদ্দিন দাখিল মাদ্রাসায় গত ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে মাছরাঙা টেলিভিশনে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে ভুল তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে বাইশারী ইউনিয়ন জামায়াতে ইসলামী।

এ উপলক্ষে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়—মাদ্রাসার অভ্যন্তরীণ ওই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, অমূলক ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচেষ্টা।

জামায়াত নেতারা বলেন, ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী বা তাদের কোনো নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ঘটনাটি ঘটে মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে।
তবুও মাছরাঙা টেলিভিশন তাদের সংবাদে মাদ্রাসার শিক্ষকের পরিচয় “জামায়াত নেতা” এবং মানববন্ধনে জামায়াত -শিবিরের হামলা বলে প্রচার করে। যা দায়িত্বজ্ঞানহীন ও তথ্যবহির্ভূত।

সংবাদ সম্মেলনে মাছরাঙার প্রচারিত সংবাদটি অবিলম্বে প্রত্যাহার ও সংশোধনের দাবি জানানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া কোনো রাজনৈতিক সংগঠনের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন না করার আহ্বান জানানো হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/