September 11, 2026, 11:47 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

Reporter Name

এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বুধবার (২৬ আগষ্ট) বিদ্যালয় মিলনায়তনে সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা,দোয়া মাহফিল, হামা-নাত,স্বরচিত কবিতা পাঠ ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন(এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুকদেব পোদ্দার ও শরীর চর্চা শিক্ষক আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু,মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব ও সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন (এস, জে) মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মিরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন,সামচুল আরেফিন মুক্তা,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে হামদ-নাত, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয় অর্জনকারীদের ছাত্র- ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/