May 30, 2026, 5:08 am
শিরোনাম:
সদর থানার বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসন থানার বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ শিবপুরে ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৬টি গরু ও একটি পিকআপ অন্ধকারে রৌমারী: ঈদ আনন্দের মুখে অন্তহীন লোডশেডিংয়ের কালো ছায়া গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আসলাম হোসেন মাঝি। সাংবাদিককে হুমকি;মাদক ব্যবসায়ী ও যুবদল নেতাকে গ্রেফতাররে দাবিতে সাংবাদিকদের মানববন্ধন গাজীপুরে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত: হাতের ৫টি রগ কেটে যায়, ঢাকা রেফার থানচিতে শিশুকে ঘিরে অভিযোগ—কিশোর আটক, এলাকায় উত্তেজনা। গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আলীকদম ৫৭ ব্যাটালিয়নের বিজিবি সহায়তায় বিনামূল্যে চিকিৎসা পেলেন ১১০ জনের বেশি মানুষ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি:

আলীকদম ৫৭ ব্যাটালিয়নের বিজিবি সহায়তায় বিনামূল্যে চিকিৎসা পেলেন ১১০ জনের বেশি মানুষ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে চিকিৎসা বঞ্চিত পাহাড়ী ও বাঙালী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

আজ রবিবার (১০ মে ২০২৬) ব্যাটালিয়ন সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ এ ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় স্থানীয় নৃ-গোষ্ঠী ও বাঙালী জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সময় চিকিৎসা সেবা, খাদ্য, বস্ত্র ও ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বিজিবি।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর দিক-নির্দেশনায় আয়োজিত এ ক্যাম্পেইনে মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় নারী, পুরুষ ও শিশুসহ আনুমানিক ১১০ জনের অধিক পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালী জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, ভবিষ্যতে অধীনস্থ বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হবে। দুর্গম পাহাড়ী অঞ্চলের নিম্ন আয়ের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে বিজিবি।

এসময় আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম সম্পন্ন হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/