September 11, 2026, 11:47 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

Reporter Name

মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী বাজার থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে উপজেলার উজানী বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয়। অভিযানে ৪২ কেজি মাছ জব্দ করা হয়। এসময় বিক্রেতা পালিয়ে যায়।

সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম জানান, পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। আগ্রাসী প্রজাতির এ মাছ দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
অভিযানের পর জব্দ করা পিরানহা মাছ মাটির নিচে পুঁতে ফেলা হয়। নিষিদ্ধ মাছের বিক্রি ও বাজারজাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এসময় অফিস সহকারি রাজন বিশ্বাস, অফিস সহায়ক হাসমত আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/