October 28, 2026, 10:29 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

Reporter Name

গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ মোছাঃ উম্মে সালমা (শিরিন) (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দ মৌজার পশ্চিম চারমাথা এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই)মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় থাকা উম্মে সালমা (শিরিন)কে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার উম্মে সালমা (শিরিন) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের মেয়ে এবং মো. শাহ্ ইয়াজদান জিসানের স্ত্রী।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/