September 11, 2026, 11:47 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭

Reporter Name

ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জে জেলার মুকসুদপুর উপজেলার গেড়াখোলা (সালিনাবক্সা) এলাকায় খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকা মেট্রো-গ-১৫-৯০৩৭ গাড়িটি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা (সালিনাবক্সা)
এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং ১৭ জন আহত হন।
আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ১২ জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম- পরিচয় ও ঠিকানা জানা যায়নি।



https://www.facebook.com/share/1HLvQCbic1/