September 13, 2026, 5:11 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বিশেষ প্রতিনিধি-মানিকগঞ্জ-মোঃসুমন মিয়া

Reporter Name

বিশেষ প্রতিনিধি-মানিকগঞ্জ-মোঃসুমন মিয়া

শিবালয়ে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণা।

মানিকগঞ্জের শিবালয় থানার তেওতা ইউনিয়নে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
প্রচারণাকালে ডা. আবু বকর সিদ্দিক তেওতা জমিদার বাড়িতে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে তিনি বক্তব্যে বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপত্তা ও মর্যাদা পাবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, পদ্মা ও যমুনা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ,হ পর্যটন শিল্প নগরী গড়ে তোলা, শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করা এবং শিবালয়কে একটি উন্নত জনপদে রূপান্তর করাই তার লক্ষ্য।

প্রচারণা অনুষ্ঠানে ছিলেন নির্বাচনী পরিচালনা কমিটির দায়িত্বশীল আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন ডিউক ও স্থানীয় নেতাকর্মী এছাড়াও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/