কাপাসিয়া বাজারে জামায়াতে ইসলামের প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ঐতিহাসিক গণমিছিল ও বিশাল জনসমাবেশ।
মাসুদুর রহমান – প্রতিনিধি কাপাসিয়া
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী–এর পক্ষে দাঁড়িপাল্লা মার্কার এক ঐতিহাসিক ও জনসমুদ্রে রূপ নেওয়া বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) কাপাসিয়া বাজারের কেন্দ্রীয় সড়ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী নিজে। হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কাপাসিয়া বাজার এলাকা রূপ নেয় এক জনসমুদ্রে।
“নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”,
“দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন—ইনসাফের সমাজ গড়ুন”,
“সালাউদ্দিন আইয়ুবী এগিয়ে চলো, কাপাসিয়া তোমার সঙ্গে”—
এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণমিছিল শেষে কাপাসিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক বিরাট জনসমাবেশের আয়োজন করা হয়। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী বলেন—
“আজকের এই জনসমুদ্র প্রমাণ করে—কাপাসিয়ার মানুষ পরিবর্তন চায়, ইনসাফ চায়, সুশাসন চায়। দীর্ঘদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতি মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে কাপাসিয়াকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ন্যায়ভিত্তিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষক উন্নয়ন ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। দাঁড়িপাল্লা প্রতীক শুধু একটি মার্কা নয়—এটি ন্যায়, ইনসাফ ও মানবিক রাজনীতির প্রতীক।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, যুব ও ছাত্র নেতারা। বক্তারা বলেন,
“দেশ ও জাতির এই সংকটময় সময়ে ইসলামি আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। তাই কাপাসিয়াবাসীকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সালাউদ্দিন আইয়ুবীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।