August 1, 2026, 4:08 pm
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

বান্দরবানে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীকে নাগরিক সংবর্ধনা।

Reporter Name

বান্দরবানে নবনির্বাচিত এমপি সাচিং প্রু জেরীকে নাগরিক সংবর্ধনা।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

বান্দরবান সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী–কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা সাচ প্রু চৌধুরী, আব্দুল কুদ্দুস, মুজিবুর রশিদ, আব্দুল মাবুদ, আমির হোসেন আমু, মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, নিরু তাজ বেগম ও জত্রিতা লীনা প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
সংবর্ধনার জবাবে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করা হবে।
এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে রাজার মাঠে সমবেত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে প্রথমবারের মতো বান্দরবানে এসে এ সংবর্ধনায় অংশ নেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সাধারণ মানুষেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/