September 14, 2026, 6:50 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

পাঁচবিবিতে গরম তেলে খালি হাতে পেঁয়াজু তৈরি প্রতি পিস বিক্রি মাত্র ১ টাকায়

Reporter Name

পাঁচবিবিতে গরম তেলে খালি হাতে পেঁয়াজু তৈরি প্রতি পিস বিক্রি মাত্র ১ টাকায়

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

ফুটন্ত গরম তেল, ধোঁয়ায় ভরা চুলা আর চারপাশে উৎসুক মানুষের ভিড় এই দৃশ্যেই প্রতিদিন জীবিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন পেঁয়াজু বিক্রেতা আব্দুল কালাম আজাদ। কোনো প্রকার সুরক্ষা ছাড়াই খালি হাতে গরম তেলের মধ্যে পেঁয়াজু তৈরি করে তাক লাগিয়েছেন তিনি। প্রায় দীর্ঘ ২৫ বছর ধরে এভাবেই পেঁয়াজু বিক্রি করে পরিবার চালাচ্ছেন এই মানুষটি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মদিনা মসজিদ এলাকার ব্যস্ত সড়কের পাশে একটি ছোট্ট অস্থায়ী দোকানে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত তৈরি হয় শত শত পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, রসুন চপ ও মরিচ চপ। এখানে পেঁয়াজু বিক্রি হয় মাত্র ১ টাকা পিস, রসুন চপ জোড়া ৫ টাকা, আলুর চপ জোড়া ৫ টাকা, বেগুনি চপ ১ টাকা ও মরিচ চপ ১ টাকা পিস। এত কম দামে বিক্রি করেও থেমে থাকার সুযোগ নেই তার।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্রী তরুণ কুমার পাল।
গরম তেলে হাত দিলে মারাত্মকভাবে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এতে স্থায়ী ক্ষতিও হতে পারে। আমাদের পরামর্শ, খুন্তি বা কাঠি ব্যবহার করে খাবার তৈরি করা, যাতে হাতের কোনো ক্ষতি না হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/