September 14, 2026, 7:56 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নির্বাচনী তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার–ব্যানার অপসারণের নির্দেশ নির্বাচন কমিশনের

Reporter Name

নাটোর সংবাদদাতা মোঃ আলমগীর কবির

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং আইনানুগ রাখতে নির্বাচনী তফসিল ঘোষণার পরই দেশজুড়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচারণামূলক সব ধরনের পোস্টার, ব্যানার, বিলবোর্ড, দেয়াললিখনসহ দৃশ্যমান প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয় থেকে প্রেরিত সাম্প্রতিক প্রজ্ঞাপনে জানানো হয়—জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যেসব প্রচারণা সামগ্রী রাস্তাঘাট, সরকারি-বেসরকারি স্থাপনা, ঘর-বাড়ি, দোকানপাট, গেইট, তোরণ, প্যানেল বা আলোকসজ্জার মাধ্যমে স্থাপন করা হয়েছে, সেগুলো প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক ৪৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রচারণামূলক ব্যানার, পোস্টার, দেয়াললিখন, বিলবোর্ড এবং অন্যান্য দৃশ্যমান প্রচারণা নির্বাচনী আচরণবিধির সাথে সাংঘর্ষিক। তাই এসব সামগ্রী দ্রুত অপসারণে না হলে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মাসির উদ্দিন স্বাক্ষরিত নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
ইসির পাঠানো বার্তায় জনগণকেও সতর্ক করা হয়েছে, যাতে কোনো প্রার্থী বা সমর্থক নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচারণামূলক কাজে জড়িত না হন এবং আইন মেনে চলেন।
এদিকে, মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের এই নির্দেশনার কপি পৌছানোর পর বিভিন্ন এলাকার প্রশাসন ইতোমধ্যে প্রচারণা সামগ্রী অপসারণে মনিটরিং শুরু করেছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/