September 13, 2026, 5:11 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নাইক্ষ্যংছড়িতে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ। নুরুল আবছার|| বান্দরবান প্রতিনিধি:

Reporter Name

নাইক্ষ্যংছড়িতে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ।
নুরুল আবছার|| বান্দরবান প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর প্রস্তুতি হিসেবে নাইক্ষ্যংছড়িতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার বাস্তবায়নে কর্মশালাটি আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণে কর্মকর্তাদের ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত আইন, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে। কর্মশালা চলবে সারাদিন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/