September 14, 2026, 6:51 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name

জিয়াউল হক আনছারী, বান্দরবান প্রতিনিধি।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২৫ পালিত হয়েছে নাইক্ষ্যংছড়িতে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে
জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এর বাকী কর্মসূচি পালন করা হয়।
উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী,থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা,নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার,জামায়াত ইসলামীর বিশিষ্ট নেতা রফিক আহমদ,
প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বিএনপি নেতা সাংবাদিক মো:ইউনুছ,
বিএনপি নেতা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক আবদুর রশিদ,
এনসিপি নেতা নুরুল কাশেম ও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জয়নাল আবেদীন টুক্কু সহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর পরপর মানববন্ধন,আলোচনা সহ অবশিষ্ট কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার।



https://www.facebook.com/share/1HLvQCbic1/