September 13, 2026, 5:11 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কলার ছড়ি চুরির অভিযোগে সংঘর্ষে হোটেল মালিক নিহত, কালীগঞ্জে আতঙ্ক

মোঃ ফরিদ হোসেন গাজীপুর প্রতিনিধি

কলার ছড়ি চুরির অভিযোগে সংঘর্ষে হোটেল মালিক নিহত, কালীগঞ্জে আতঙ্ক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কলার ছড়ি চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে এক হোটেল মালিক নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলার ছড়ি চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুরুতর আহত হন এক হোটেল মালিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে লিমন ঘোষ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
ঘটনার পর কালীগঞ্জ থানার পুলিশ, উপজেলা প্রশাসন এবং কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি



https://www.facebook.com/share/1HLvQCbic1/