আলীকদম উপজেলায় আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষ্যে Outreach Campaign (DRIVE) অনুষ্ঠিত।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়
০৪ জানুয়ারি,২০২৫ খ্রিষ্টাব্দ, বেলা-সাড়ে ১১ ঘটিকার সময়, হইতে দুপুর একটা পর্যন্ত। আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় (আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা) এর আয়োজনে UNDP বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন The BALLOT শীর্ষক প্রকল্পের আওতায় Outreach Campaign (DRIVE) এর অংশ হিসেবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ঃউপলক্ষ্যে একটি গণসংযোগ ও ভোটার প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাহিদ শাহরিয়ার (আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা)। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সম্ভাব্য প্রিজাইডিং, পোলিং অফিসার হিসাবে আলীকদম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আলীকদম উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন,ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি
ক্যাম্পেইনের মাধ্যমে ভোটাধিকার, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোট প্রদানের নিয়ম এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার জন্য উপস্থিত সবাইকে আহবান জানানো হয়। বিশেষভাবে নারী, যুবসমাজ ও প্রথমবারের ভোটারদের অংশগ্রহণে গুরুত্ব দেওয়া হয়। UNDP বাংলাদেশের প্রতিনিধিরা জানান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। প্রশিক্ষণের একপর্যায়ে উপস্থিত সকলকে পোস্টাল ভোট এ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং নির্বাচনের বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।