September 15, 2026, 9:30 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সুদ ও চেক প্রতারণার অভিযোগে বড়াইগ্রামে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name

নাটোর প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সুদ ও চেক সংক্রান্ত প্রতারণার অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হারোয়া গ্রামের বাসিন্দা ও নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে চড়া সুদের বিনিময়েঢ় অর্থ লেনদেন করে পরবর্তীতে চেক সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে সাধারণ মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়ে আসছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত আইনজীবীর এমন কর্মকাণ্ডের কারণে বহু নিরীহ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা জানান, এসব কর্মকাণ্ড আইন পেশার মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করছে।
ভুক্তভোগী তাইজুল ইসলাম, আব্দুল মোতালেব, অপু, মো. সেলিম ও মো. মফিজ উদ্দিন মানববন্ধনে বক্তব্য দেন এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট টগর জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে শোকজ নোটিশ জারি করা হয়েছে



https://www.facebook.com/share/1HLvQCbic1/