June 13, 2026, 4:01 am
শিরোনাম:
প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ জুন শনিবার দিনব্যাপী ১২ ঘন্টার এই সফরে প্রধানমন্ত্রী ১১ টি কর্মসূচীতে অংশগ্রহন করবেন। গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার আটক ২ বাসন থানার বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ আলীকদমে পানবাজার মটর বাইক চালক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটি ও অতিথি বৃন্দদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মুকসুদপুরে সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন তৈয়াবুর রহমান ও প্রণব ঘোষের রৌমারী সীমান্তে পুশইনের অপচেষ্টা: বিজিবি ও জনতার জাগ্রত প্রতিরোধ বগুড়ার শিবগঞ্জে ৫১ পুরিয়া গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ মাদকের বিরুদ্ধে ওসি’র ‘জিরো টলারেন্স’ ঘোষণা ​গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৩ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ জেলা পরিষদের দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন পর্যটন স্পট উপেক্ষা করে রেস্ট হাউস আঙিনায় নির্মাণ, সমালোচনার মুখে- সদস্য সাইফুল ইসলাম রিমন।

আলীকদমে পানবাজার মটর বাইক চালক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটি ও অতিথি বৃন্দদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name

আলীকদমে পানবাজার মটর বাইক চালক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটি ও অতিথি বৃন্দদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা :

বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজার এলাকায় পানবাজার মটর বাইক চালক সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং-০৬৬১) এর নবনির্বাচিত কমিটির প্রথম মতবিনিময় ও সংবর্ধনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন ২০২৬) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, সমিতির কার্যালয়ে নির্বাচনপূর্ব আহ্বায়ক কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি মোঃ আসহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন-একটা সমিতির সদস্য সাদ্দাম হোসেন –
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস। আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলম।

এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস সিকদার, সহ-সম্পাদক শামীম ওসমান, ক্যাশিয়ার জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ আশরাফ আলী, নোয়াচিং মার্মা, রজব আলী ও মোঃ ইব্রাহিমসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সমিতির ঐক্য, শৃঙ্খলা ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে আলীকদমে আগত পর্যটক ও সাধারণ যাত্রীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার বিষয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভা শেষে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

একইসঙ্গে সংগঠনের দায়িত্বভার, প্রশাসনিক কার্যক্রম ও হিসাব-নিকাশ সংক্রান্ত বিষয়সমূহ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে সমিতির সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে বলে উপস্থিত নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/