September 15, 2026, 9:31 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Reporter Name

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে নানা সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেশ কিছু সমস্যার দ্রুত সমাধানে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মাদক উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, প্রসিকিউশন দাখিল, মামলা তদন্ত এবং দাপ্তরিক কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পন্ন করায় তাঁদের এই স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/