July 29, 2026, 4:59 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

নাইক্ষ্যংছড়িতে উন্নত প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পোল্ট্রি উৎপাদনে খামারি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নুরুল আবছার| বান্দরবান জেলা প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িতে উন্নত প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পোল্ট্রি উৎপাদনে খামারি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নুরুল আবছার| বান্দরবান জেলা প্রতিনিধি:

পোল্ট্রি রিসার্চ সেন্টার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)-এর উদ্যোগে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়নে উন্নত প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও ভ্যালু এডেড পোল্ট্রি উৎপাদন এবং বাজারজাতকরণ বিষয়ে খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খামারি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, নাইক্ষ্যংছড়িতে ০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে শুরু হয়ে ১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে শেষ হয়।

প্রশিক্ষণ কোর্সটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার (১১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোল্ট্রি রিসার্চ সেন্টারের পরিচালক ও মুখ্য প্রশিক্ষক (ভারপ্রাপ্ত) এবং প্রকল্প পরিচালক, বিএআরআই ড. মোঃ সাইফুল করিম সরকার।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাকিলা ফারজানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষানার্থীরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, পোল্ট্রি খাত দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদন ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ পোল্ট্রি শিল্পে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করতে পারবে। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত খামারিরাই ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনের মূল চালিকাশক্তি হবে এবং সরকার এ খাতের টেকসই উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. শাকিলা ফারজানা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গবেষণাভিত্তিক, মানসম্মত ও বায়োসিকিউরিটি অনুসরণ করে পোল্ট্রি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই এই খাতে টেকসই উন্নয়ন সম্ভব।

সংশ্লিষ্টরা জানান, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে স্থানীয় খামারিদের আধুনিক প্রযুক্তিনির্ভর পোল্ট্রি উৎপাদন, রোগ ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কার্যকর বাজারজাতকরণ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/