July 30, 2026, 9:24 am
শিরোনাম:
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন।

সুদানে শান্তি রক্ষা মিশনে হামলায় নিহত সবুজের লাশ ফিরল গাইবান্ধার বাড়িতে

Reporter Name

সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তি রক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তি রক্ষী নিহতের লাশ দেশে ফিরেছে। তাদের মধ্যে ১ জন নিহত সেনা সদস্য সবুজের(২৮) মরদেহ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর (পুর্ব পাড়া) গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

আজ রোববার বেলা ১০ টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ শান্তি রক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হেলিকপ্টারের মাধ্যমে নিহত সবুজের মরদেহ দুপুরে নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয় এবং সামরিক সম্মানে পারিবারিক কবরস্থানে ২য় জানাযা শেষে বাবার কবরের পাশে দাফন সম্পুর্ন করা হয়।

এর আগে,শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে শহীদ শান্তি রক্ষীদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহনকালে উপস্থিত সবাই দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সামরিক সদস্যরা শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।

বার্তা প্রেরক
মোঃ সুমন মিয়া



https://www.facebook.com/share/1HLvQCbic1/