September 15, 2026, 9:33 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন

মো: রাজু মিয়া - গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন

মো: রাজু মিয়া – গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো এখন থেকে এই স্টেশনে স্বল্প সময়ের জন্য থামবে, যা স্থানীয় যাত্রীদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জেনারেল ম্যানেজারের কার্যালয়, রাজশাহী থেকে জারি করা এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পূর্বের নির্দেশনার ধারাবাহিকতায় রূপসী বাংলা এক্সপ্রেসসহ নির্দিষ্ট কয়েকটি আন্তঃনগর ট্রেনকে মুকসুদপুর স্টেশনে দুই মিনিটের জন্য যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী ১৪ এপ্রিল ২০২৬, পহেলা বৈশাখ (১৪৩৩ বঙ্গাব্দ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনগুলোর আগমন ও প্রস্থানের সময় নির্ধারণ করা হয়েছে, যা বিদ্যমান রুটের সময়সূচির সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।

দপ্তরাদেশে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান সময়সূচি-৪৫ এর অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আবুল আওয়াল স্বাক্ষরিত এ নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/