July 30, 2026, 7:29 am
শিরোনাম:
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন।

হোসেনপুরে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ।

Reporter Name

মোঃ মানসুরুল হক রবিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে উপজেলা নিবার্হী অফিসার কাজী নাহিদ ইভা কম্বল বিতরণ করে ব্যাপক সাড়া ফেলেছেন। এতে দারুন খুশি দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষ।
জানাযায়, গত কয়েক দিন ধরে শীতের তীব্রতার কারণে দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। তাই স্থানীয় উপজেলা প্রশাসন ছিন্নমূল এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার( ২৬ ডিসেম্বর) বিকেলে ও গত বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর ) সন্ধ্যায় হোসেনপুর পৌরসভা ও উপজেলার সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি ) মোহসী মাসনাদসহ সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান,প্রথম পর্বে উপজেলার পথের ধারের অসহায় রিকশা চালক,হতদরিদ্র শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ,এতিম, মাদ্রাসার ছাত্র এবং ক্ষুদ্র সবজি দোকানীসহ বিভিন্ন ছিন্নমুল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পরে উপজেলার প্রতিটি শীতার্ত মানুষের জন্য বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। ব্যতিক্রমী এই উদ্যোগের ফলে শীতার্তদের জীবনে স্বস্তি ও আনন্দ বৃদ্ধি পাবে বলে মনে করেন সুধীমহল।



https://www.facebook.com/share/1HLvQCbic1/