September 15, 2026, 9:29 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে জিএমপি’র সাফল্য, পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কার পেলেন কর্মকর্তারা

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে জিএমপি’র সাফল্য, পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কার পেলেন কর্মকর্তারা

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ সাফল্য অর্জন করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কয়েকজন কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।
গত ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস মামলার সফল তদন্ত, রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং মালামাল উদ্ধারে বিশেষ অবদান রাখায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ সম্মাননা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানার মামলা নং-১৪, ধারা ৩০২/৩৪ পেনাল কোডের ঘটনায় ২০২৫ সালের ৮ এপ্রিল সাংবাদিক আসাদুজ্জামান ভূইয়াকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মসজিদ মার্কেটের পাশে নির্মমভাবে হত্যা করে। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) দুলাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেন। পরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতারসহ মামলার পূর্ণ রহস্য উদঘাটন করতে সক্ষম হন।
এদিকে টঙ্গী পূর্ব থানার মামলা নং-১২, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডের ঘটনায় ২০২৫ সালের ৯ এপ্রিল টঙ্গী স্টেশন রোড এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামীদের গ্রেফতার করেন।
অন্যদিকে গাছা থানার মামলা নং-১২, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডের ঘটনায় ২০২৫ সালের ১০ এপ্রিল একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয়। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জটিল ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পুরস্কার প্রদান করা হয়েছে।
জিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/