September 13, 2026, 4:44 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সালনায় মাদকবিরোধী অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ মিনি ট্রাক জব্দ, গ্রেপ্তার ২

Reporter Name

সালনায় মাদকবিরোধী অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ মিনি ট্রাক জব্দ, গ্রেপ্তার ২

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়।

সোমবার (০৮ জুন) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে মিনি ট্রাক চালক মো. সাকিব মিয়া (৩৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজার এলাকায় মহাসড়কের পূর্ব পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি ট্রাক চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে ট্রাকটির ভেতরে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়দের মতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক অভিযান মাদক চোরাচালান ও কারবার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/