September 16, 2026, 1:36 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাদুল্লাপুরে আগুনে পুড়ল ঘরবাড়ি, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Reporter Name

সাদুল্লাপুরে আগুনে পুড়ল ঘরবাড়ি, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একইসঙ্গে দুটি পরিবারের ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাপত্র, নগদ টাকাসহ অন্যান্য প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

রোববার (১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর নয়নপুর গ্রামের আকবর আলী ও হোসেন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে, ওই ঘটনার খবর পেয়ে গাইবান্ধা-৩ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক প্রার্থী সুরুজ মিয়া ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের আমিনুর রহমান, মমিনুর রহমান, এইচ এম শরিফুল ইসলামসহ অনেকে।

ক্ষতিগ্রস্ত আকবর আলী ও হোসেন আলী বলেন, ওই সময় হঠাৎ বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টায় ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের থাকা নগদ টাকা, খাট-আলমারিসহ বিভিন্ন আসবাপত্র আগুনে পুড়ে ছাই হয়।

ক্ষতিগ্রস্তরা আরও বলেন, আমরা অত্যান্ত গরিব মানুষ। দিন আনি দিন খাই। এখন কিভাবে ঘুরে দাঁড়াব এই চিন্তায় আছি।



https://www.facebook.com/share/1HLvQCbic1/