September 16, 2026, 11:05 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক-যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক-যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে এক স্থানীয় যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে শহরের ক্যাচিংঘাটা বোটঘাটা এলাকায় সাঙ্গু নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কয়েকজনের সঙ্গে নদীতে গোসল করতে নামেন হৃদয়। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ যুবককে উদ্ধারে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

এ,পর্যন্ত হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/