September 14, 2026, 10:20 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিরোনাম: টঙ্গী স্টেশন রোডে আবারও ছিনতাই, অটোরিকশায় মোবাইল ছিনতাইকালে জনতার হাতে আটক, পুলিশের গ্রেপ্তার

Reporter Name

সংবাদ:
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের দিকে নিজের অটোরিকশায় করে আরও ২–৩ জন সহযোগী নিয়ে পথচারীদের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা চালায় একটি চক্র।

এ সময় স্থানীয় জনগণ বিষয়টি বুঝতে পেরে দ্রুত ছিনতাইকারীকে আটক করে। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, টঙ্গী স্টেশন রোডে সাম্প্রতিক সময়ে রাতের বেলায় অটোরিকশা ব্যবহার করে ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে কর্মস্থল থেকে রাতে বাসায় ফেরা নারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রাতের বেলায় অটোরিকশায় উঠার আগে চালক ও যাত্রীদের বিষয়ে ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। বিশেষ করে আমাদের মা-বোনদের আরও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

সংবাদ: মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি



https://www.facebook.com/share/1HLvQCbic1/