October 31, 2026, 6:34 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শিরোনাম ঃ দিপু দাসের মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনায় নেতৃত্বদানকারী যুবক গ্রেপ্তার

MD FORID HOSSEN multimedia correspondent

শিরোনাম ঃ দিপু দাসের মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনায় নেতৃত্বদানকারী যুবক গ্রেপ্তার
সংবাদ ঃMD FORID HOSSEN multimedia correspondent

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ নিয়ে দিপু হত্যা মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হলো।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবকের নাম নীবির ইসলাম অনিক (২০)।

তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের কালিমুল্লাহর ছেলে এবং পাইওনিয়ার

নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর দিপু দাসের মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনায়

নেতৃত্ব দেন নীবির ইসলাম অনিক। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া

ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি দিপু দাসকে রশি দিয়ে গাছের সঙ্গে টেনে তুলছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দিপু হত্যাকাণ্ডের পর থেকে নীবির নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

তাকে গ্রেপ্তারের জন্য নেত্রকোনা, ঢাকার বনানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় একাধিক

অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান,

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃত নীবির

ইসলাম অনিককে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এর আগে গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে ১২ জনকে তিন দিন করে

এবং বাকি ছয়জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১২ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে এবং এদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া

এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে তাকে

বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই অপু চন্দ্র দাস গত শুক্রবার অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/