September 13, 2026, 3:13 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Reporter Name

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মোঃ রাজু মিয়া(গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বদলিজনিত কারণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মুকসুদপুরের সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, তাঁর সহধর্মিণী জাফিফা জান্নাত মিমি, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান,
পদোন্নতিপ্রাপ্ত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: ভীষ্মদেব মন্ডল, সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুব হাসান বাবর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া,সিনিয়র সহ- সভাপতি মো. হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক কাজী মো.ওহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.শহিদুল ইসলাম,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. তারিকুল ইসলামসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিদায়ী কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১২ বছর ধরে কর্মরত ছিলেন। এর মধ্যে প্রায় সাড়ে চার বছর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন মুকসুদপুরে দায়িত্ব পালনকালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবা নিশ্চিতকরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রমে তাঁর ভূমিকার কথা সভায় স্মরণ করা হয়। সাংবাদিকরা তাঁর দায়িত্বকালীন সময়ে স্বাস্থ্যসেবায় বিভিন্ন ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলের জন্য তাঁর সফলতা ও শুভকামনা জানান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করার কারণে ডা. রায়হান ইসলাম শোভনের সঙ্গে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। বদলির কারণে তিনি মুকসুদপুর থেকে বিদায় নিলেও তাঁর কর্মময় সময়ের স্মৃতি স্থানীয়দের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকব



https://www.facebook.com/share/1HLvQCbic1/