October 28, 2026, 8:51 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা

Reporter Name

বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, বিবাহ নিবন্ধক (কাজী) ও সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, বরং সমাজ ও রাষ্ট্রের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কোনো এলাকায় বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া গেলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাকে নির্দিষ্ট বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম শুভ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।

এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি কাজী পরেশ বিশ্বাসও বক্তব্য রাখেন। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতন করার মাধ্যমে বাল্যবিবাহ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিবাহ নিবন্ধক (কাজী) সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে কিশোরীদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষক, কাজী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে কোথাও বাল্যবিবাহের আয়োজন বা প্রস্তুতির খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/