March 14, 2026, 4:22 am
শিরোনাম:
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড কেনো ৩ পার্বত্য জেলা পরিষদে নির্বাচন চায় স্থানীয় জনগণ আলীকদমে পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, উপস্থিত প্রায় সাড়ে ৪০০ সদস্য। আলীকদমে শ্রমিকদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আলীকদমে তামাকের তন্দুলে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ৫০০ পিস তামাকের আটি — ক্ষতি প্রায় ৩ লাখ টাকা। লিগ্যাল নোটিশ ব্যাংকের চেক সংক্রান্ত বিষয় : ব্যবসার জন্য টাকা নিয়ে ব্যাংকের চেক দিয়েছিল ব্যাংকে টাকা নেই সেই জন্য লেগাল নোটিশ পাঠানো হয়েছে প্রশাসনের সঙ্গে প্রথম সমন্বয় বৈঠকে গোপালগঞ্জ-১ এর এমপি সেলিমুজ্জামান সেলিম মোঃ রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুরে শাহানা ফিলিং স্টেশন এর সামনে ইজিবাইক,সিএনজি,ট্রাক এর ত্রিমুখী রৌমারীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন: গুণগত মান বজায় রাখার কড়া নির্দেশ ওসমানীনগরে ডিবির অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ আটক

রৌমারীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন: গুণগত মান বজায় রাখার কড়া নির্দেশ

Reporter Name

রৌমারীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন: গুণগত মান বজায় রাখার কড়া নির্দেশ
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
রৌমারী উপজেলার সামগ্রিক অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিশ্চিত করতে বাস্তবায়নাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আলাউদ্দিন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান এসব উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান সরাসরি পর্যবেক্ষণ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো খুঁটিয়ে দেখেন।
পরিদর্শনকালে ইউএনও গয়টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজ এবং রৌমারী মহিলা কলেজ মাঠে মাটি ভরাট কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও টালুয়ারচর পূর্বপাড়া পাকা রাস্তা মেরামত ও গাইডওয়াল নির্মাণ, পুরারচর জাহিদুলের দোকান হতে আঃ হামিদ আলীর বাড়িগামী রাস্তা এবং তজুর বাড়ি হতে ইউনুসের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ও সিসিকরণ কাজের তদারকি করেন। পাশাপাশি মহিলা কলেজপাড়া রোড হতে গাজির বাড়িগামী রাস্তার কাজ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ‘বীর নিবাস’-এর চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

গুণগত মানে আপসহীন প্রশাসন: পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং কাজের মান নিয়ে কোনো প্রকার আপস করা হবে না।

তিনি বলেন, “জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে হবে যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুফল পায়।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইউএনও-র এই ঝটিকা পরিদর্শন ও সরাসরি তদারকিকে সাধুবাদ জানিয়েছেন রৌমারীবাসী। তাদের মতে, প্রশাসনের এমন নজরদারি থাকলে উন্নয়ন কাজে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় থাকবে।
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি



https://www.facebook.com/share/1HLvQCbic1/