October 28, 2026, 6:14 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদমে তামাকের তন্দুলে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ৫০০ পিস তামাকের আটি — ক্ষতি প্রায় ৩ লাখ টাকা।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

আলীকদমে তামাকের তন্দুলে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ৫০০ পিস তামাকের আটি — ক্ষতি প্রায় ৩ লাখ টাকা।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক শুকানোর তন্দুলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ পিস তামাকের আটি (গুটি) পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইছহাক কার্বারী পাড়া এলাকায়, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সংলগ্ন স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, তামাক শুকানোর জন্য ব্যবহৃত তন্দুলের চুল্লীতে হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চুল্লীর ভেতরে রাখা তামাকের আটিগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে দ্রুত আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এবং তামাকের গুদামে থাকা তামাক পুড়ে যেতে শুরু করে।
এ সময় আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পানি ও বিভিন্ন উপকরণ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে আলীকদম ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তামাকের তন্দুল এবং সেখানে সংরক্ষিত প্রায় ৫০০ পিস তামাকের আটি পুড়ে যায়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি তামাক চাষ ও বিক্রির উপর নির্ভর করেই তার পরিবারের জীবিকা নির্বাহ করেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তার প্রায় ৩ লাখ টাকার তামাক নষ্ট হয়ে গেছে, যা তার পরিবারের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, আগুনের ঘটনাটি হঠাৎ ঘটায় দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রতি স্থানীয়রা সহানুভূতি প্রকাশ করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/