October 28, 2026, 6:14 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

আলীকদমে শ্রমিকদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name

আলীকদমে শ্রমিকদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

বান্দরবানের আলীকদম উপজেলা-তে শ্রমিকদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) বাদ মাগরিবে উপজেলার ১নং সদর ইউনিয়নের পান বাজার এলাকায় এটিসি টোব্যাকো গোডাউনের সামনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ আবু হানিফ এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোঃ ফয়েজ।

দোয়া ও ইফতার মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দলের সাংগঠনিক অবকাটামো এবং রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন – বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান (আলীকদম উপজেলা পরিষদ) মোঃ আবুল কালাম।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আলীকদম উপজেলা শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/