October 31, 2026, 3:06 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মুকসুদপুরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, পরিবারে আহাজারি

Reporter Name

মুকসুদপুরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, পরিবারে আহাজারি

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ কিশোরীর নাম ফারজানা ইসলাম মিম (১৭)। তিনি অবিবাহিত। তার পিতা মোঃ শাহাজালাল (৩৯), মাতা: সোনাই বেগম। তাদের বাড়ি মুকসুদপুর থানাধীন গোবিন্দপুর ইউনিয়নের অর্জুনদাহা গ্রামের সরদার বাড়িতে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের সময় মুকসুদপুর থানার গোবিন্দপুর এলাকা থেকে ফারজানা ইসলাম মিম নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল থ্রি-পিস পোশাক। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় কিশোরীর পিতা মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ তার সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা মোবাইল নম্বর ০১৯৯৮৫১৫১৪৪ এবং ০১৭৫১০৬৬০০৪–এ যোগাযোগ করার



https://www.facebook.com/share/1HLvQCbic1/