September 14, 2026, 6:26 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মুকসুদপুরে সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন তৈয়াবুর রহমান ও প্রণব ঘোষের

Reporter Name

মুকসুদপুরে সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন তৈয়াবুর রহমান ও প্রণব ঘোষের

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তৈয়াবুর রহমান এবং ২ নং প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রণব ঘোষ।

বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তারা জানান, ব্যক্তিগত ও শারীরিক নানা কারণে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ কারণে তারা আওয়ামী লীগের সকল সাংগঠনিক পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণ বিবেচনায় নিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তারা আরও বলেন, পদত্যাগ করলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা তাদের অব্যাহত থাকবে। দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য তারা ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখতে চান।

উল্লেখ্য, মোহাম্মদ তৈয়াবুর রহমান মুকসুদপুর উপজেলার পারইহাটি গ্রামের বাসিন্দা এবং ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে প্রণব ঘোষ ২ নং প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/